খবর
জনাবা শুক্লা সাহা,পুলিশ সুপার,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা মহোদয় অদ্য ২৭/০৬/২০২৫ খ্রিঃ ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন অফিস সংক্ষিপ্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের তথা ট্যুরিস্টদের এবং ট্যুরিস্ট স্পটের নিরাপত্তা ও সেবা প্রদান সংক্রান্ত বিবিধ দিক-নির্দেশনা প্রদান করেন। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও হযরত খানজাহান আলী(রঃ) এর মাজার পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ জনাব মোঃ নুরুল ইসলাম,পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), জনাব তারেক ফয়সাল ইবনে আজিজ, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) ও বাগেরহাট জোনের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য। ২৭/০৬/২০২৫ খ্রিঃ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির রেলরোড,বাগেরহাট থেকে রথযাত্রা র‌্যালি শুরু হয়ে শ্রী শ্রী হরিসভা মন্দির শালতলায় শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের সদস্যরা। "প্রতিবছরের মতো দেশজুড়ে এবারও শুরু হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫" ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন কর্তৃক হযরত খানজাহান আলী(রঃ)এর মাজার, একগম্বুজ মসজিদ, ঐতিহাসিত ষাটগম্বুজ মসজিদ ও ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের অধিগ্রহণকৃত জমিতে বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়। "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" ২৮/০৫/২০২৫খ্রিঃ ট্যুরিস্ট পুলিশ, বাগেরহাট জোন অফিস পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল বিভাগ,ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা। এ সময় তিনি বাগেরহাট জোন অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মহোদয় কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের তথা ট্যুরিস্টদের এবং ট্যুরিস্ট স্পটের নিরাপত্তা ও সেবা প্রদান সংক্রান্ত বিবিধ দিক-নির্দেশনা প্রদান করেন। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল বিভাগ,ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা মহোদয় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও হযরত খানজাহান আলী(রঃ) এর মাজার পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মাদ আলী হোসেন,পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন খুলনা,ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ জনাব মোঃ নুরুল ইসলাম,পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) ও বাগেরহাট জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯/০৫/২০২৫ খ্রিঃ তারিখ ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের অধিগ্রহণকৃত জমিতে বিভিন্ন ফলের চারা রোপণ করেন সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মুহাম্মাদ আলী হোসেন, ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন,খুলনা মহোদয় এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ নুরুল ইসলাম, ইনচার্জ, ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন ও পুলিশ পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ এছাড়াও অত্র জোনের অন্যান্য সদস্য'গণ ও উপস্থিত ছিলেন।

সেবা সমূহ

সব দেখুন

ভিডিও ও ম্যাপ

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

অফিস প্রধান

মোঃ নুরুল ইসলাম

পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)

ইনচার্জ

ট্যুরিস্ট পুলিশ, বাগেরহাট জোন

সেবা সহজিকরণ

বাংলাদেশ ই-ডিরেক্টরি

জাতীয় সঙ্গীত

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম